কামরুল হাসান
কাশিয়ানী উপজেলা প্রতিনিধি।।
কাশিয়ানী (গোপালগঞ্জ), গতকাল ১৪ অক্টোবর রোজ শনিবার উপজেলার শহীদ মিনার চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ানী শাখা নব গঠিত সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহাম্মাদ ফারুক খান এম পি। অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছা বিনিময়, নবনির্বাচিত কমিটির পরিচিতি, শিক্ষকদের ও অতিথিদের বক্তব্য ২০২৩ সালের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অভ্যর্থনা, জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা পদক প্রাপ্তদের সম্মমনা প্রদান করা হয়। পরে কাশিয়ানী উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব জিয়াউর রহমান জিহাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য জনাব কানতারা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মেহেদী হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিমল চন্দ্র হালদার সহ অন্যান্যরা।