জামালপুরে ভাসুরের বিরুদ্ধে ছোট ভাইয়ের স্ত্রী'র সংবাদ সম্মেলন।।
Date: 2023-10-16
হাফিজুর রহমান
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুরে ভাসুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ছোট ভাইয়ের স্ত্রী শামীমা আক্তার ডলি নামের এক বিধবা মহিলা। জামালপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে শামীমা আক্তার বলেন,আমার স্বামী মৃত্যুর পর তার বড় ভাই জাবেদ মোশারফ (রুপক) আমাকে বিভিন্নভাবে অত্যাচার করে আসছে। অনেক সময় তার বসত ঘরে তালা লাগিয়েও দেন রুপক। এ ছাড়া তার স্বামীর সম্পত্তি জাল দলিল তৈরির মাধ্যমে অন্যত্র বিক্রি করে দেয়ার পায়তারা করে আসছেন।তিনি রুপক অন্য ওয়ারিশদের ঠকিয়ে একাই সমস্ত সম্পত্তি দখলে নেয়াসহ, তার মায়ের সম্পত্তিতেও ভাগ বসানোর নাটক করছেন।