কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় এসএসসি ৯৫ ব্যাচের বন্ধু এস আই মিজানুর রহমান কুলাউড়া থানায় যোগদান উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় কুলাউড়া পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এসএসসি- ৯৫ ব্যাচের কুলাউড়া শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তপন কুমার দেব এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি মিজানুর রহমান সহ ৯৫ ব্যাচের অন্যান্য বন্ধুরা।
এ ছাড়া উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এস এস সি ৯৫ ব্যাচের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিত, নাজমা খানম চৌধুরী, জাহাঙ্গীর আলম সুমন, প্রভাষক স্বপন কুমার দাশ, মো. শাহেদ আলী, সাংবাদিক কাওছার আহমদ, কাবেল আহমদ, জাহাঙ্গীর আলম, লিটন সাকি, আব্দুল আজিজ প্রমূখ।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি বন্ধু মিজানুর রহমানকে ক্রেস্ট উপহার দেন ৯৫ ব্যাচের উপস্থিত বন্ধুরা।