খানজাহান আলী থানা পুলিশের মাদক বিরোধী অভিযান

Date: 2023-10-18
news-banner



মোঃ সুমন
ফুলতলা(খুলনা)

খুলনার খানজাহান আলী থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৪০ পিচ ইয়াবাসহ ফুলবাড়ীগেট বাজারের  বনফুল বেকারীর সামনে থেকে ১ মাদক ব্যবসায়ি আটক করেছে।আটককৃত মাদক ব্যবসায়ি মীরেরডাঙ্গা এলাকার মৃত আনছার আলীর পুত্র  হাসানুর রহমান পলাশ(২৮)। 

খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান , এসআই অয়ন তীর্থ পাইক, এ এস আই তুহিন মিয়া  সংগীয় অফিসার সহ থানা এলাকায় মাদক বিরোধী  অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা দেড়টার সময় ফুলবাড়ীগেট বাজারস্থ বনফুল বেকারীর সামনে থেকে ইয়াবা বিক্রয় এর সময় পলাশ নামে ১ মাদক ব্যবসায়িকে আটক করে।

এ ঘটনায় থানায় মাদকদব্র নিয়ন্তন আইনে মামলা হয়েছে যার  নং,১৭।

Leave Your Comments