মিরপুর প্রতিনিধি
সাজ্জাদ আহমেদ।
মিরপুর ১০ এ অবস্থিত শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয় অনেক পুরনো স্মৃতি বহন করে অনেক ছাত্র-ছাত্রী এখান থেকে তাদের পড়াশোনা করে ভবিষ্যৎ গড়ে উঠে। হঠাৎ ২৪শে স্বাধীনতার পর নতুন করে স্কুলের মালিকানা দাবি করায় স্কুল ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের মাঝে ভবের সৃষ্টি হয় যা থেকে তারা আজকে তাদের ইস্কুলের সামনে স্কুল মালিকানা নিজস্ব করে আদায় লক্ষ্যে রাস্তায় নেমে পড়ে আন্দোলনে জমির মালিক পক্ষ তার নিজ মালিকানা বুঝে নেওয়ার জন্য আজ ১৮.০৯.২০২৪ ইং তারিখে তাদের সাঙ্গোপাঙ্গ নিয়ে হাজির হয় এটাকে কেন্দ্র করে একপর্যায়ে সংঘর্ষের মুখোমুখি পড়তে হয় স্কুল ছাত্র-ছাত্রীদের তাই তাদের দাবি স্কুল নিজস্ব মালিকানা থাকা সত্ত্বেও কেন আজ দেশ স্বাধীনের পর অন্য মালিক এসে নিজ মালিকানা দাবি করে।
স্বাধীন বাংলায় আজও কি পরাধীন ছাত্র-ছাত্রীদের এ প্রশ্নের সম্মুখীন হতে হয় সাধারণ জনগণ ও শিক্ষকবৃন্দদের ছাত্রছাত্রীরা তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় এসব প্রতিহত করা দরকার এবং তাদের দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে সকলের সহযোগিতা কাম্য করে।