সেশনজটের কারণে ৩ বছরের ডিগ্রি ৬ বছরে রূপান্তর করা ও অটো পাসের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন ডিগ্রির শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা ডিগ্রি বৈষম্য নিরসন আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করেন। কর্মসূচি পালন শেষে তাঁরা উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেন। তাঁদের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আশপাশ ও দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।