কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে জমশেদ মিয়া (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সোমবার দুপুরে তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
জমশেদ উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লালপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার রাতে জমশেদ ভুক্তভোগীর বাড়ি কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলিতে ওই কিশোরীর বাড়িতে যায়, পরে স্থানীয় জনতার সন্দেহ হলে তাকে আটক করে ৯৯৯ পুলিশকে ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে ধর্ষণের শিকার ভুক্তভোগী ওই কিশোরী কুলাউড়া থানায় বাদী হয়ে জমশেদের বিরুদ্ধে শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, জমশেদ ভুক্তভোগী কিশোরীর সাথে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিল। জমশেদ বিবাহিত এবং তার স্ত্রী-সন্তানও রয়েছে।