হরিপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Date: 2024-09-29
news-banner



গোলাম রব্বানী,হরিপুর প্রতিনিধি(ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান এর সভাপতিত্বে ২৮/০৯/২০২৪ ইং রবিবার  দুপুর ১২:৩০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উৎসবমুখর পরিবেশে উপজেলা আইন-শৃঙ্খলা পরিষদের  মাসিক  সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। আও উপস্থিত ছিলেন বিজিবির কোম্পানি কমান্ডারগণ এবং  আইন শৃঙ্খলা কমিটির  সদস্যগণ । 
 উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায়  চিকিৎসা,চোরাচালান, মাদক দ্রব্য, চুরি ও বর্তমান  পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন।অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে । 
বিজিবি কমান্ডার বলেন, মাদক দ্রব্য চোরাচালান আগের থেকে কিছু বৃদ্ধি পেলেও আমরা টহল জোরদার করছি। 

বর্তমানে সীমান্তবর্তী এলাকায় ঘাস কাটার বিষয়ে সমস্যা আছে। তিনি চেয়ারম্যানগণের কাছে এবিষয়ে সহযোগিতা কামনা করেছেন।
আরও উপস্থিত ছিলেন,বিভিন্ন  ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave Your Comments