আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য মেলা উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত।

Date: 2024-09-30
news-banner



হাফিজুর রহমান 
জামালপুর জেলা প্রতিনিধিঃ

 সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য মেলা ২০২৪ উদ্বোধনী অধিবেশন আয়োজন করা হয়।

তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো এর প্রতিপাদ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, জামালপুর হাছিনা বেগম; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার নবাগত  পুলিশ সুপার  সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা । 

অনুষ্ঠানে নতুন বাংলাদেশ বিনির্মাণে ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়নে করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা ও ধারনা দেয়া হয়।

শামিমা খান, সভাপতি, সচেতন নাগরিক কমিটি (সনাক), জামালপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন  মলয় কুমার সাহা, পরিচালক (ইনসিটু), দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।

Leave Your Comments