গোলাম রব্বানী,হরিপুর প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (৬ অক্টোবর) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯, অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো,শেখ সাদী, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,জেলা কার্যালয় ঠাকুরগাঁও।
আরও উপস্থিত ছিলেন মো, রুবেল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা, হরিপুর-ঠাকুরগাঁও হরিপুর অফিসার ইনচার্জ পক্ষে,এস আই উজ্জ্বল সরকার ৬ ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক,সাংবাদিক ও জনপ্রতিনিরা।
ভোক্তা অধিকার দিবসে চিকিৎসা, ঔষধ, কসমেটিকস পণ্যের বাজার, কৃষি পণ্যের বাজার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সংকট নিরসনে বিস্তারিত আলোচনা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত ও দিশেহারা । এই ভাবে চলতে থাকলে সাধারণ মানুষ আরো ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করেন জনপ্রতিনিধিরা।
সহকারী পরিচালক মো, শেখ সাদী বলেন,
জাতিসংঘের অধিকার অনুযায়ী ভোক্তা যে কোন দোকানে পন্য ও মূল্য সম্পর্কে জানতে পারবেন এতে দোকানদারেরা বিরক্ত হয়। নকল পণ্যের বাজার হচ্ছে গ্রামাঅঞ্চল ও উপজেলায় ।
তিনি আরো বলেন, আপনারা যে কোন পণ্য কেনার পরে প্রতারিত হলে অনুগ্রহপূর্বক আমাদেরকে অবহিত করবেন। অভিযোগ কারীর তথ্যমতে ব্যবসায়ীকে জরিমানা করা হলে সেই জরিমানার ২৫% অভিযোগ কারীকে প্রদান করা হয়।