বর্ণিল আয়োজনে দেওয়ানগঞ্জ রিপোর্টার্স ইউনিটের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Date: 2024-10-12
news-banner



মো. আজাদ হোসেন 
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি: 

দেওয়ানগঞ্জ উপজেলার বস্তুনিষ্ঠ ও পাঠক প্রিয় সাংবাদিকের ঠিকানা দেওয়ানগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। সাংবাদিক সংগঠনটির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে গত ১০ই অক্টোবর । দিন ব্যাপী নানা আয়োজনের মাধ্যমে সাংবাদিকরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন ।  

দেওয়ানগঞ্জ রিপোর্টার্স ইউনিটির  সভাপতি মো. শামছুল হুদা রতন,  সহ-সভাপতি নূর ইলাহী,  সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন,  সাংগঠনিক সম্পাদক ওমর আল বশীর, কোষধ্যক্ষ  মো. হাসান আলী, ক্রিড়া সম্পাদক - আবু সাইদ গালিব, সাহিত্য সম্পাদক - মিজানুর রহমান।  এছাড়াও সাজিদ, আরিফ, সুমন, ফয়জুর সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। 

 দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে ছিলো, সকাল ১০ টায় সাংবাদিকদের শুভাগমন । 
১১ টায় আলোচনা সভা। দুপুর মধ্যাহ্ন ভোজ, বিকালে প্রীতি ফুটবল ম্যাচ ,  সন্ধ্যায় কেক কাটা ও সাংস্কৃতিক সন্ধ্যা।  এবং রাত ন'টায় নৈশভোজ শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন সভাপতি মো. শামছুল হুদা রতন ।

Leave Your Comments