দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন

Date: 2024-10-13
news-banner



মো. আজাদ হোসেন 
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি :

জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় গতকাল রোববার (১৩ অক্টোবর)।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে। 

এবারের দিবসের প্রতিপাদ্য হলো'আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি'।দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ।

বক্তারা বলেন, দেশের উত্তরাঞ্চল তথা জামালপুর জেলার দেওয়ানগঞ্জে প্রতিবছরই বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে।যার মূল কারণ হচ্ছে নদীর গভীরতা কম অল্প পানি হলেই বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে যায়।নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পূণ্যখনন কাজ করতে হবে যা চলমান রয়েছে। 

এছাড়াও নদী ভাঙ্গন রোধ করতে বিভিন্ন জাতের গাছ রোপন করার পরামর্শ দেন। এবং শুকনো মৌসুমে জিও ব্যাগ ডাম্পিং করা হবে এবং বিভিন্ন জায়গায় দুর্যোগ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। স্যানিটেশন, লাইফ জ্যাকেট, এবং দুর্যোগ প্রতিরোধের জন্য বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। বজ্রপাত রোধ করার জন্য তালগাছ বীজ রোপন কার্যক্রম চলমান রয়েছে।বিভিন্ন স্থানে মাটির চল্লিশ ফিট গভীরে আর্থিং করা হয়েছে যেন বজ্রপাত থেকে জন-জীবন সুরক্ষিত থাকে,এবং ফায়ার সার্ভিস এর মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে মহড়া দেওয়া হবে। 

পূর্বাভাস ও পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য দুর্যোগের আগাম বার্তার হট লাইন নাম্বার ১০৯০ ও উদ্ধার কাজের জন্য  ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের হট লাইন নাম্বার ১০২ এ ফ্রিতে কথা বলা যাবে।

সঞ্চালনায় ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মো.মাজহারুল ইসলাম,
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, শেখ জাহিদ হাসান প্রিন্স উপজেলা নির্বাহী কর্মকর্তা ,এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মিজানুর রহমান,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা কামরুজ্জামান,সাংবাদিক সহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ।

Leave Your Comments