হরিপুরে মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি শাবানা সম্পাদক আয়েশা সিদ্দিকা

Date: 2024-10-15
news-banner



গোলাম রব্বানী, হরিপুর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে শাবানা পারভিন ও সম্পাদক পদে আয়েশা সিদ্দিকা নির্বাচিত হয়েছেন। 

সোমবার (১৪ই অক্টোবর) বিকাল পৌনে পাঁচটায় হরিপুর জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হরিপুর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সাবানা পারভীন। 

সম্মেলন উদ্বোধন করেন জেলা মহিলা দলের সভাপতি  ফোরাতুন নাহার প্যারিশ। গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-০২  আসনের সাবেক এমপি জেড মর্তুজা চৌধুরী তুলা, জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মির্জা ফয়সাল আমিন, জেলা মহিলা দলের সম্পাদক নাজমা পারভীন হরিপুর উপজেলা বিএনপি'র সভাপতি জামাল উদ্দিন ও সম্পাদক আবু তাহের প্রমুখ। 

সম্মেলনের দ্বিতীয় পর্বে ১৬ জন কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে তারা  উভয়ে পৃথক পৃথকভাবে ১০ ভোট করে পেয়ে সভাপতি পদে সাবানা পারভিন ও সম্পাদক পদে আয়েশা সিদ্দিকা নির্বাচিত হন।

Leave Your Comments