মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি
সাতক্ষীরা সদর সাব-রেজিস্টারের কার্যালয়ের ভলিউম বই থেকে পাঁচটি পাতা চুরি হয়ে গেছে। এ ঘটনায় কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গত রাতে প্রথম দফা, জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয় ।
আজ ভোরে তাদেরকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হলো সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী শওকত হোসেন, তার ভাইপো মোঃ ইয়াছিন, রেজিস্ট্রি অফিসের নকল নবীস অনিল কৃষ্ণ রায় , আবুল বাশার ও ভেন্ডার এম এ শাহাজান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার শফিউল জানান সাতক্ষীরা সদর রেজিস্ট্রি অফিস থেকে ভলিউম বই থেকে পাঁচটি পাতা চুরি হয়।
এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির আইনে মামলা দায়ের করা হয়েছে । আজ বেলা বারোটার দিকে তাদেরকে আদালত পাঠানো হয়েছে ।