মো. আজাদ হোসেন
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি:
"আপনার চোখকে ভালোবাসুন, শিশুর চোখের যত্ন নিন" প্রতিপাদ্য নিয়ে দেওয়ানগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৪ পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে
আজ বৃহস্পতিবার সকালে দিবসটি পালন করা হয়। দিবসটি পালনে সহযোগিতায় ছিলেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্র দেওয়ানগঞ্জ শাখা।
আলোচনা সভার শুরুতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বর্ণাঢ্য র্যালী করেন উপস্থিত
জনতা।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আহসান হাবিব। আরো উপস্থিত ছিলেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্রর সার্ভিস প্রোভাইটার দিগন্ত চন্দ্র দাস, জুনিয়র অপটম মো. আমিনুল ইসলাম সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও দেওয়ানগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামছুল হুদা রতন সহ আরো অনেক সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কমিউনিটি ম্যানেজার মো. সাকিব।