মিরপুর ১০ খেলার মাঠ ব্যক্তি মালিকানা দাবি করায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি।

Date: 2024-10-24
news-banner


সাজ্জাদ আহমেদ 
মিরপুর প্রতিনিধি। 


সংবাদ মাধ্যমে জানা যায় মিরপুর ১০ এলাকায় অবস্থিত কাইলার বস্তি নামক জায়গাটি দীর্ঘকালীন অবহেলায় পড়েছিল আওয়ামী লীগ সরকার থাকা কালীন এটি মেরামত করে খেলার মাঠ হিসেবে ঘোষিত হয়। 

এখন বর্তমান অবস্থায় হঠাৎ আজ পূর্বের প্লট মালিকগণ নিজ মালিকানা অধিকার আদায়ের লক্ষ্যে স্থানীয় এবং বাইরের কিছু ভাড়াটে দখলদার বাহিনী নিয়ে এসে মাঠ  দখল করার চেষ্টা করে এমত অবস্থায় উপস্থিত খেলার মাঠে যারা ছিল তাদের দু গ্রুপের সংঘর্ষ হয় এতে করে অনেক এলাকাবাসী আহত হয়। স্থানীয় এলাকাবাসীর দাবি এই জায়গাটি যেন মাঠ হিসেবেই থাকে। 

মাঠটি এভিনিউ ফাইভ মিরপুর ১০ এ অবস্থিত যা অনেকের সময় কাটানো ; বাচ্চাদের খেলাধুলা এবং সামাজিক অনেক অনুষ্ঠানের কাজে ব্যবহৃত হয় তাই এলাকা বাসীর দাবি এই মাঠটি যেন সুরক্ষিত থাকে এবং কোন অপচেষ্টায় যেন মাঠ টি বেদখল না হয়ে যায়।

Leave Your Comments