দেওয়ানগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

Date: 2024-10-29
news-banner



মো.আজাদ হোসেন
 দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি: 

২০০৬ সালের ২৮ অক্টোবর 
ফ্যাসিবাদি আওয়ামী সন্ত্রাসী হায়েনাদারদের লগি- বৈঠার তান্ডবে নিহত শহীদদের স্মরণ ও হত্যাকারীদের বিচারের দাবিতে 
বাংলাদেশ জামায়াতে ইসলামী
দেওয়ানগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে
এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  আজ সোমবার বিকালে।  মিছিলটি দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় হতে আরম্ভ হয়ে বাজারের গো- হাটি, সিএনজি স্ট্যান প্রদক্ষিণ করে  দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল শেষ করে।  এবং সেখানেই পথসভা করেন।


 সভায় উপস্থিত ছিলেন 
এডভোকেট মো. নজমুল হক সাঈদি, 
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, 
এডভোকেট সামিউল হক
বায়তুল মাল সম্পাদক জামালপুর জেলা শাখা।  

আরো উপস্থিত ছিলেন 
মাওলানা মাহবুবুর রহমান তালুকদার 
আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখা 
এবং মাওলানা কাজী আতিকুর রহমান 
সেক্রেটারি দেওয়ানগঞ্জ উপজেলা শাখা,মাওলানা আলহাজ্ব ইসমাইল হোসেন এসিস্ট্যান্ট সেক্রেটারি দেওয়ানগঞ্জ উপজেলা শাখা, পৌর শহর আমির 
হাফেজ আতিকুর রহমান সহ 
মাওলানা এস এম জয়নুল আবেদীন কাদরী আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী চিকাজানি ইউনিয়ন শাখা।  
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সভাপতি হাসান মাহমুদ সহ 
আরো হাজারো নেতা কর্মী উপস্থিত ছিলেন।  

এসময় বক্তারা বলেন, 
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে ২০০৬ সালের এই দিনে  লগি- বৈঠার তান্ডব চালায় আওয়ামী সন্ত্রাসী হায়েনাদার।  
হাজার হাজার জামায়াত শিবিরের নেতাকর্মীদের নির্যাতনের স্টিমরোলার চালায়।   হত্যা করে নেতা কর্মীদের। 

 বিগত সাড়ে ১৫ বছর জামায়াতের কেন্দ্রীয় নেতাকর্মীদের কে ফাঁসিতে ঝুলে হত্যা করে।
এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করেন অনেকেই কারাবন্দী হয়ে অন্ধকারে জীবন কাটাচ্ছেন।  সকল নেতাকর্মীদের মুক্তির দাবি ও লগি বৈঠার তান্ডব আওয়ামী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শান্তির দাবি জানান নেতারা। 

 পরিশেষে হাসিনার ফাঁসি ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান।  সকল দোষরদের শাস্তির দাবি জনিয়ে বিক্ষোভ মিছিলের সমাপ্তি করেন।

Leave Your Comments