মাসুদুর রহমান
খুলনা প্রতিনিধি:
গতকাল বুধবার 0৬-১১-২০২৪ তারিখ এ দুপুর ১২:৩০ মিনিট থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার বড় বাজার এলাকায়;
বড় বাজারের বিভিন্ন মুদি দোকানে টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে বিভিন্ন পণ্যের উপর তারা অভিযান চালায়;
যেমন, নকল পণ্য, শিশু খাদ্য, ভেজাল খাদ্য দ্রব্য, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য দ্রব্য এবং বিভিন্ন নিম্নমানের খাদ্য দ্রব্যের উপর বিশেষ নজরদারি চালানো হয়।
এতে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ভেজাল খাদ্য দ্রব্য ও মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য দ্রব্য থাকার কারণে তাদেরকে জরিমানা করা হয় এবং তাদের মধ্যে “মেসার্স জনি স্টোর” নামে একটি প্রতিষ্ঠানে বিপুল পরিমান ভেজাল ও মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য দ্রব্য এবং মেয়াদ মূল্যবিহীন পণ্য দ্রব্য থাকায় তা টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার অধিদপ্তর জব্দ করে এবং সেই সাথে টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার অধিদপ্তর সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করে উক্ত প্রতিষ্ঠানকে (০৪) চার লক্ষ টাকা জরিমানা করে এবং পাশাপাশি একই সময়ে অত্র প্রতিষ্ঠানের (০৬) ছয়টি গোডাউন/গুদামে মেয়াদোত্তীর্ণ, ভেজাল খাদ্য দ্রব্য ও মেয়াদ মূল্যবিহীন পণ্য দ্রব্য মজুদ রাখা এবং বিক্রয় করার অপরাধে গোডাউন/গুদাম গুলো সাময়িক ভাবে তা বন্ধ ও সিলগালা করে দেয় টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার অধিদপ্তর।