মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি
সাতক্ষীরা কালিগঞ্জে ধলবাড়িয়া ইউনিয়নে খুব্দীপুর গ্রামের জি এম রুহুল আমিন (৪৯) সে মৃত আবেদার রহমানের বড় পুত্র।তার স্ত্রী ও তার দুই ছেলে মিলে তার মা এবং দুই ভাইদের পিটিয়ে জখম করেছে।
২ নভেম্বর সকাল আনুমানিক ১০ ঘটিকার দিকে বাড়ির জমি ভাগ করা নিয়ে রুহুল আমিনের সাথে তার মায়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রুহুল আমিন, তার মায়ের গলার উপর পা দিয়ে হত্যার চেষ্টা করে। তখন তার দুই ভাই ঠেকাতে গেলে তাদেরও মেরে মাথা ফাটিয়ে দেয় ও জখম করে।
পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদিকে এই রুহুল আমিন দীর্ঘদিন এসিল্যান্ড অফিসে মাস্টার রোল কর্মীর মত কাজ করে কিন্তু বিভিন্ন অনিয়মের কারনে সেখান থেকে বিতাড়িত হয়। কিন্তু এখনো সেই নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় দালালি করে এবং জায়গা জমি সংক্রান্ত মানুষকে বিভিন্ন হয়রানি মূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
এছাড়া গাইন পাড়ার গত একশত বছরের পথবন্ধ করার পায়তারা ও হুমকিধামকি দিয়ে আসছে দীর্ঘদিন। অন্য শরীকদের জায়গা জমিও জবরদখল করে রেখেছে। তাছাড়া এই রুহুল আমিন চড়া সুদে গরিব মানুষকে ঋণ দিয়ে মানুষকে সর্ব শান্ত করছে বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
রুহুল আমিনের বড় ছেলে মোঃ মুজাহিদ হোসেন অবৈধ যৌন উত্তেজক ওষুধ অনলাইনের মাধ্যমে বিক্রয় করে থাকে বলে অভিযোগ আছে। সে গাজাও খেয়ে থাকে বলে অভিযোগ আছে। রুহুল আমিনের দুই ভাই জুলফিকার ও ইউসুফের ঘরে তালা লাগিয়ে দিয়ে তাদেরকে বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে এবং হত্যার হুমকি দিচ্ছে।
ইতিমধ্যে কালীগঞ্জ থানায় ৫ নভেম্বর একটি মামলা রেকর্ড হয়েছে মামলা নম্বর ৪৬৫৭/১৭। মায়ের গলার উপরে পা উঠিয়ে দেওয়ায় তার মার ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তারপরেও সে সাক্ষীসহ বাদী ও অন্যান্য লোকদেরকে হুমকি দিয়ে বুক ফুলিয়ে এলাকায় বিচরণ করছে।
তার এহেন কাজকর্মের কারণে গ্রামবাসী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।