মিঠাপুকুরে ক্ষতিপূরণের দাবিতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

Date: 2024-11-12
news-banner

 
মোঃ রতন বাবু স্টাফ রিপোর্টার।। 

রংপুর মিঠাপুকুরে বৈরাগীগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র "কনফিডেন্স পাওয়ার রংপুর লিমিটেড" কর্তৃক ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর দাবি পূরণে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ৩ ঘটিকার সময় পায়রাবন্দ (চূহড়) এলাকাবাসী স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে । 

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, শব্দ দূষণ, বায়ুদূষণ, পরিবেশের ভারসাম্য নষ্ট এবং কৃষি ফসলের উৎপাদন বিনষ্ট হওয়া থেকে প্রতিকার গ্রহণ করতে হবে।  বহিরাগতদের পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, কনফিডেন্স পাওয়ার রংপুর লিমিটেডের কারণে যে সকল আবাদি জমির ক্ষতিসাধন হচ্ছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, উক্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র HFO এর অবশিষ্টাংশ বা স্লাজ বিক্রয়ে প্রকৃত স্থানীয়ের অগ্রাধিকার দিতে হবে। 

এলাকাবাসী আরো বলেন আমরা ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার হয়েছি। আমাদের দাবি না মানলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে ।

এবিষয়ে কনফিডেন্স পাওয়ার রংপুর লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হয়নি ।

Leave Your Comments