মোঃআজাদুল হক
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা থানার চন্দ্রবাস গ্রামে মোটর সাইকেল এ করে বেশ কয়েকজন ফুটবল খেলোয়াড় মাঠে খেলা শেষ করে আসছিল এরই মাঝে হঠাৎ করে ওপর দিক থেকে আসা একটি ইজিবাইক সঙ্গে বাইকে সংঘর্ষ হয়, সংঘর্ষের ফলে তিন থেকে চারজন ফুটবলার ভয়াবহ ভাবে আহত হয় বলে জানিয়েছে স্থানীয় লোকজন এবং তৎক্ষণাৎ স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে তাদেরকে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করে দেয়।
তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে “রাহিদ হাসান” নামে একজনের একটি পা কেটে বাদ দিতে হতে পারে।এমতাবস্থায় একটা প্লেয়ারের জন্য যে কতটা কষ্টদায়ক তা বলে বোঝানো যাবে না। বাকিদের দ্রুত সাধারণ চিকিৎসা দিয়ে বাড়িয়ে পাঠিয়ে দেয়া হয়।
তথাকথিত ভাবে জানা জায় যে গতকাল চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে মেহেরপুর জেলার রায়পুর,যতারপুরসহ ও অন্যান্য গ্রাম হতে খেলোয়াড়রা খেলা খেলতে যায়। খেলা শেষে মেহেরপুরের রায়পুর ও যতারপুরের প্লেয়াররা বাড়ি ফেরার পথে চুয়াডাঙ্গার জেলার চন্দ্রবাসে গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান একটি গরুর গাড়ি ও ইজিবাইক পাশাপাশি আসার কারণে এবং রাস্তা ছোট হওয়ার ফলে মোটরসাইকেলটি ইজিবাইকের পাশে বেঁধে পড়ে যায়।এতে এই দুর্ঘটনার সৃষ্টি হয়।