দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষের পুনর্বহাল বাতিল চেয়ে বিক্ষোভ

Date: 2024-11-19
news-banner


 

মো.আজাদ হোসেন 
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি: 

ছাত্র জনতার তোপের মুখে গত ১২ই আগষ্ট লিখিতভাবে পদত্যাগ করেন দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মোতালেব হোসেন খাঁন । ইসলামী আরবি বিশ্ববিদ্যাললেয় রেজিস্ট্রার মো. আইউব হোসেন স্বাক্ষরিত  এক অফিস আদেশে মোতালেব হোসেন খাঁনকে স্বপদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন । 

সাবেক অধ্যক্ষের পুনর্বহাল বাতিল চেয়ে এক বিক্ষোভ মিছিল করেছে অত্র মাদ্রাসার ছাত্র, শিক্ষক, কর্মচারী ও  দেওয়ানগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র-জনতা প্রতিনিধিগণ । 

আজ সোমবার দুপুরে । 
বিক্ষোভ মিছিলটি মাদ্রাসা থেকে শুরু হয়ে পৌর বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সমাবেত হয় । 

এসময় বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান তালুকদার, প্রভাষক ইসমাইল হোসেন, মুফতি আকরামুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি  সোহেল রানা, আশিকুর রহমান আশিক সহ অনেকেইে । বক্তারা বলেন সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতি সহ নারী কেলাঙ্কারীর অভিযোগ ছাত্র জনতার কাছে প্রমাণিত । তাই এই দ্বীনি প্রতিষ্ঠানে আর কোন দিন তার জায়গা হবে না । প্রয়োজনে মাদ্রাসার শ্রেণী কক্ষে কক্ষে তালা ঝুলবে । মাদ্রাসায় রক্তের বন্যা বয়ে যাবে । 

অতঃপর ছাত্র শিক্ষক পাঁচ দফা দাবি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক স্মারক লিপি প্রদান করেন । সেখানে বলা হয়েছে ২৪ ঘন্টার মধ্যে পুনর্বহাল আদেশ প্রত্যাহার করতে হবে , অধ্যক্ষের দুর্নীতি গুলো তদন্ত করতে হবে, ইসলামী আরবি বিশ্ববিদ্যারয়ের পুনর্বহাল আদেশ প্রত্যাহার করতে হবে, ছাত্র-ছাত্রীর বরাদ্দকৃত আত্মসাতের টাকা ২৪ ঘন্টার মধ্যে ফেরৎ দিতে হবে, দ্রুত সময়ের মধ্যে মাদ্রাসার এডহক কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে । 

উপজেলা পরিষদ চত্বরে সাবেক অধ্যক্ষ মোতালেব হোসেন খাঁনের কুশপুত্তলিকা পুড়ানোর মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষনা করা হয় ।

Leave Your Comments