চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন ২০২৪

Date: 2024-11-24
news-banner



মোঃআজাদুল হক 
চুয়াডাঙ্গা।।

 বিগত ১৪ বছর পর গতকাল ২৩-১১-২০২৪ তারিখে অনুষ্ঠিত হলো চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন।এটি এই প্রথম এত বড় ও ব্যতিক্রমী সম্মেলন অনুষ্ঠিত হলো চুয়াডাঙ্গাতে যা গত ১৪ বছরে এক বারও হয়নি।এই সম্মেলনে কাউন্সিলার ও স্থানীয় সব নেতা কর্মীরা তাদের ব্যালট পেপার এর মাধ্যমে তাদের নেতা নির্বাচন করেন। 

 এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমান। এছাড়াও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি'র  মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপি'র ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ও ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত,সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। 

উক্ত সম্মেলনের সভাপতিত্ব  করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জনাব মাহমুদ হাসান খান বাবু।সঞ্চালক ছিলেন মোঃশরীফুজ্জামান শরীফ।এছাড়াও চুয়াডাঙ্গা জেলা বিএনপির স্থানীয় নেতাকর্মী ও পার্শ্ববর্তী মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদাহ জেলার বিএনপি'র শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এই নির্বাচনের জন্য আগে থেকেই তফসিল ঘোষণা করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক  পদের নির্বাচন করার জন্য নমিনেশন সংগ্রহ করেন পদপ্রার্থীরা । এই নির্বাচনের প্রধান কমিশনার হিসেবে ছিলেন  এডভোকেট আব্দুল খালেক।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির  সভাপতি পদে আর কোন প্রতিদ্বন্দ্বী না থাকাই বিনা প্রতিদ্বন্দ্বিতায়  সভাপতি নির্বাচিত হন জনাব মাহমুদ হাসান খান বাবু এবং  সাধারণ সম্পাদক মোঃ শরীফুজ্জামান শরীফ ও সাংগঠনিক সম্পাদক মোঃ মির্জা ফরিদুল  ইসলাম শিবলু,মোঃ শফিকুল ইসলাম পিটু ও মোঃখালিদ মাহমুদ   নির্বাচিত হন।

বিএনপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফলাফলের সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন। ফলাফলের শেষে তিনি বলেন" বিএনপি'র দলের ভিতরে ভোট গ্রহণের মাধ্যমে   সুস্থ গণতন্ত্র চর্চার সূচনা করা হয়েছে"। এছাড়াও তিনি দলের নেতাকর্মীদের দিক নির্দেশনা মূলক বক্তব্য  পেশ করেন।

Leave Your Comments