মো.আজাদ হোসেন
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি :
'ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না', 'ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান' স্লোগানে দেওয়ানগঞ্জের ইসলাম প্রিয় তৌহিদী জনতা হিন্দুত্ববাদী সংগঠন ইসকন'কে নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল করেছে । আজ বৃহস্পতিবার বাদ আসর। বিক্ষোভ মিছিলটি দেওয়ানগঞ্জ কমিল মাদ্রাসা হতে বের হয়ে পৌর বাজার প্রদক্ষিণ করে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে সমবেত হয়। এরপর তৌহিদী জনতা পথসভা করেন।
বিক্ষোভ সমাবেশ ও পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আমির মো. মাহবুবুর রহমান তালুকদার, এসিসটেন্ট সেক্রেটারি মো. ইসমাইল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. গোলাম মোর্শেদ, সাবেক সাধারণ সম্পাদক আরিফ খাঁন রাসেল, জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক মো. মঞ্জু হোসেন সহ মুফতি সোয়াইব হাসান, মুফতি আকরামুজ্জামান, ইশা ছাত্র আন্দোলনের নেতা তরিকুল ইসলাম প্রমুখ।
বক্তব্যকালে বক্তারা বলেন,
দীর্ঘদিন থেকেই ইসকন সদস্যরা উগ্রবাদ সৃষ্টি করে আসছে। সর্বশেষ
চট্টগ্রামে জর্জ কোর্টের উকিল মো. সাইফুল ইসলাম আলিফ'কে নৃশংসভাবে হত্যা করেছে। বাংলাদেশে ইসকন'কে নিষিদ্ধ করতে হবে।
এই দাবি শুধু দেওয়ানগঞ্জবাসীর দাবি নয়। সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের দাবি। উগ্রবাদের কারণে বহিঃবিশ্বের দশটি দেশে ইসকন নিষিদ্ধ হয়েছে । তাই বাংলাদেশেও ইসকনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে।
অতঃপর মোনাজাতের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বের শান্তি কামনা করে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।