জিল বাংলা সুগার মিলের ৬৭ তম মাড়াই মৌসুম শুরু

Date: 2024-12-07
news-banner


মো.আজাদ হোসেন 
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি :

জিলবাংলা সুগার মিলস্ লিমিটেড'র ৬৭ তম (২০২৪-২০২৫) মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন হয়েছে গতকাল ৬ ডিসেম্বর বিকাল তিনটায় । দোয়ার মাধ্যমে মঙ্গল কামনা করে ডোঙ্গায় আখ নিক্ষেপ করে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র।

উদ্ভোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু শ্যামল চন্দ্র, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুরুল হক মঞ্জু, সদস্য সচিব আতিকুর রহমান সাজু, জামায়াতে ইসলামীর এসিট্যান্ট সেক্রেটারী মো.ইসমাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি  সঞ্চালনায় ছিলেন অত্র মিলের ডিজিএম (সম্প্রসারণ)  মো. আলাউদ্দিন।  

প্রধান অতিথির বক্তব্যে লিপিকা ভদ্র কৃষকদের আখ চাষ উৎপাদনে উৎসাহীত করেন । আরো বলেন দেশের বন্ধ ছয়টি সুগার মিল অবিলম্বে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে ।

উল্লেখ্য চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে  ৭৯ কার্য দিবসে ৭১ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৭ রিকভারিতে ৪৯৭০ মেট্রিক টন চিনি উৎপাদন।

Leave Your Comments