কালিগঞ্জে ভাড়াশিমলার পল্লীতে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

Date: 2024-12-08
news-banner


মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি

 আয়ান তোহা (২) নামে ১ শিশু পরিবারের অজান্তে বাড়ির পাশে পুকুরে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সুলতানপুর গ্রামে রবিবার (৮ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। 

সে সুলতানপুর গ্রামের রাজমিস্ত্রি শেখ আতিকুর রহমানের একমাত্র ছেলে। আয়ান তোহার বড় চাচা খালেক মাসুদ সাংবাদিকদের জানান তোহা প্রতিদিন সকালে তার দাদা আজিজুর রহমানের সঙ্গে সাথে চা-বিস্কুট খেতে পাশে বাজারে যেতো । 

গতকাল যখন তোহার দাদা বাজার থেকে বাড়ি ফেরে তখন সাথে কেউ ছিলো না । তিনি বাজারে একা যাওয়ার বিষয়টি জানার পর খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির উঠানের পাশে পুকুরের দিকে গেলে তোহাকে পুকুরের পাকা ঘাটের পাশে উল্টা হয়ে ভাসতে দেখা যায়। পরে তোহাকে নিয়ে তাৎক্ষণিক কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তোহার দাদা শেখ আজিজুর রহমান বলেন, আমার দাদুভাই প্রায়ই আমার সাথে চা-বিস্কুট খেতে বাজারে যেতো। আজ তার সাথে না যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে । 

আয়ান তোহার পিতা শেখ আতিকুর রহমান কাজের জন্য শরীয়তপুর অবস্থানকালে এ ঘটনাটি ঘটেছে বলে পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান।

Leave Your Comments