মাসুদুর রহমান
খুলনা প্রতিনিধি:
আজ ১০-১২-২০২৪ ভোর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ ১০-১২-২০২৪ ভোর সোয়া ৬ টা থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল সোয়া ১০ টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের সহকারী কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন-বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।
বিআইডব্লিউটিসি ও ঘাট কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছেন, মঙ্গলবার ভোর ৬টার দিকে পদ্মা নদী ও এর আশপাশে ঘন কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন সাংবাদিকদের জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ফেরি চলাচল বন্ধ থাকলেও দৌলতদিয়ায় ফেরি ঘাটে যাত্রী ও যানবাহনের তেমন কোনো চাপ নেই বলে উল্লেখ করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।