মোঃআজাদুল হক
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধ
চুয়াডাঙ্গাতে শীতের শুরুতেই শীতের প্রকোপ শুরু হয়েছে। তাপমাত্রা 14 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। এমনিতেই চুয়াডাঙ্গাতে শীতকালে তীব্র শীত এবং গ্রীষ্মকালে তীব্র গরম পড়ে। তার প্রধান কারণ হলো চুয়াডাঙ্গার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গেছে এছাড়াও মানুষ ব্যাপক হারে গাছপালা নিধন করছে।
শীতের শুরুতেই চুয়াডাঙ্গা জেলাতে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। চুয়াডাঙ্গা জেলার সব থেকে বড় কাঁচা বাজার বর্তমানে ভালাইপুর মোড়ে অবস্থিত। চুয়াডাঙ্গা জেলার সকল সবজি সহ মেহেরপুর জেলার সবজি ও চাষিরা এখানে বিক্রি করেন। এখান থেকে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক সবজি দেশের ঢাকা শহর বিভিন্ন শহরে যায়।
ভালোই করবো রেগে দেখা যায় বিপুল পরিমাণ সবজির সমাহার তার ভিতরে উল্লেখযোগ্য সিম, ফুলকপি, ফিট, কপি, বেগুন, পটল, পেঁপে সহ অন্যান্য মৌসুমে সবজি। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় বাজারের সবজির আধিক্য থাকার ফলে সবজির দামও কিছুটা কমেছে।
কিছুদিন আগে সিমের দাম ছিল ৭০ - ৮০০ টাকা বর্তমানে ২০- ৩০ টাকার মধ্যে পাওয়া তাছাড়াও ফুলকপি ২০-২৫ টাকা, বিট কপি ১৫ -২০ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। তাছাড়াও পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা এবং কাঁচা মরিচ ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।
কিছু বিক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি গত বছর তুলনায় এবছরের সবজির দাম ভালো পাচ্ছে এবং কত বছর তুলনায় এবছর সবজি ভালো হয়েছে তাই তারা খুশি।