মাসুদুর রহমান
খুলনা প্রতিনিধি:
ঢাকা ও খুলনা সহ দেশের পাঁচটি বিভাগে আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ থেকে ঘন ঘন কুয়াশা পড়তে পারে। সোমবার ০৯-১২-২০২৪ তারিখে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ আরও জানিয়েছেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি বিরাজমান রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
তিনি আরো মঙ্গলবার ১০-১২-২০২৪ তারিখে সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতেও পারে বলে জানান তিনি। তবে খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ১১-১২-২০২৪ তারিখ সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ আরও বলেন আগামী বুধবার ১১-১২-২০২৪ সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ১২-১২-২০২৪ তারিখ সন্ধ্যা পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।এবং শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসও হতে পারে। বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ।