মো.আজাদ হোসেন
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি :
দেওয়ানগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ডিসেম্বর) সকাল ১১:৩০ মিনিটে। কৃষক দল দেওয়ানগঞ্জ পৌর শাখার উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন মুক্তিযুদ্ধা অফিসের সামনে এসে শেষ হয়।
এসময় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নূর মোহাম্মদ প্রধান সভাপতি দেওয়ানগঞ্জ পৌর কৃষক দল ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব মো. আব্দুর রশিদ সাদা যুগ্ম আহ্বায়ক দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি। উদ্বোধক ছিলেন জনাব মো. মনজুরুল হক মঞ্জু আহ্বায়ক দেওয়ানগঞ্জ পৌর বিএনপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো. আতিকুর রহমান সাজু সদস্য সচিব দেওয়ানগঞ্জ পৌর বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বাবু শ্যামল চন্দ্র,জনাব এ কে এম মুছা,জনাব মো. মাসুদ হাবিব পলিন যুগ্ন আহবায়ক উপজেলা
বিএনপি, মাজেদুল ইসলাম বাদল সদস্য সচিব
উপজেলা স্বেচ্ছাসেবক দল, জনাব মো.মঞ্জু হোসেন আহ্বায়ক উপজেলা যুবদল সহ আরো অনেকেই।
আলোচনায় বক্তাগণ বলেন, বিগত ১৫ বছর বাংলাদেশের জনগণ নির্বাচিত সরকার দেখতে পারেনি। বিনা ভোটে অবৈধভাবে আওয়ামী লীগ সরকার রাজত্ব করেছে। ক্ষমতায় থাকাকালীন তারা সব সেক্টরে লুটপাট করেছে। দেশের অর্থ বিদেশে পাচার করেছে। দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন।
এর আগে সকাল ৯ ঘটিকায় দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।