মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি
আশ্বাস প্রকল্পের মানব পাচার হতে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষদের জন্য উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সাথে শেয়ারিং ও এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
রূপান্তরের আয়োজনে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে কালিগঞ্জ উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে ও রুপান্তরের দীপ্তি রায়ের সঞ্চালনায় এডভোকেসি সভায় প্রজেক্টর মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী সীমা বিশ্বাস বক্তব্য রাখেন উপজেলা পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও মহিলা বিষয়ক কর্মকর্তা অন্য চক্রবর্তী সরকারি কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইন, উপজেলা সহকারী শিক্ষক বিচার মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আকরাম হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, সুশীল সমাজের প্রতিনিধি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ থানার এস আই নাজমুল আলম, উকশা বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আমিনুল ইসলাম, কালীগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আলামিন, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রভাস কুমার মজুমদার, অগ্রগতি সংস্থার আশ্বাস প্রকল্পের নিতাই সেন রুপন্তরের কুমারেশ মন্ডল প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন কাজ না বুঝে কাজ না জেনে অভিজ্ঞতা দক্ষতা অর্জন না করে বিদেশে পাড়ি জমানো উচিত নয়। মানুষ যাতে পাচার না হয় এ বিষয়ে সচেতন করতে হবে। পাচারকৃতদের দেশে ফিরিয়ে এনে মূলধারায় সাথে সম্পৃক্ত করতে হবে, এবং তাদেরকে পুনর্বাসন করতে হবে।