দেওয়ানগঞ্জে নৌকা হারিয়ে তিন জেলে পরিবার নিঃস্ব

Date: 2024-12-15
news-banner



মো.আজাদ হোসেন দেওয়ানগঞ্জ প্রতিনিধি :

দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ নৌকা ঘাট থেকে
পালন, সোহাগ,  ফয়সাল নামের  তিন জেলের যৌথ মালিকানায় নির্মিত একটি ডিঙ্গি নৌকা হারিয়েছে । গত বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) সন্ধ্যায়। দিন এনে দিন খাওয়া এই তিন জেলের পরিবারের নেমে এসেছে অর্থনৈতিক অন্ধকার। 

ভুক্তভোগীদের ভাষ্য,  সৎ পথে রোজগার করে বেকারত্ব দূরীকরণে চলতি বছরের বৈশাখ মাসে যৌথ মালিকানায় নৌকাটি বানিয়েছিলাম। নির্মাণ খরচ হয়েছে ৬৯ হাজার টাকা। যা আমাদের কাছে কোটি টাকার সমান। প্রতিদিন যমুনা নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করেই সংসার চলে । কিন্তু নৌকাটি হারানোর ফলে আমরা তিন জেলে নিঃস্ব হয়ে গেলাম।  কাল কি খাবো জানিনা । 


আরো বলেন, এর আগেও  এই ঘাট থেকে বহু নৌকা হারিয়েছে ।  এই বছরেই মাঝি পাড়ার জিবলু মিয়ার নৌকা হারিয়েছিল।  ১৮ দিন পর নৌকা বের করে দিয়েছে ডাকাতিয়াপাড়া এলাকার  দুদু । ৬ হাজর টাকার বিনিময়ে।  এই ঘাটের প্রতিটি নৌকা চুরির সাথে ডাকাতিয়াপাড়া গ্রামের দুদু, সাদা মিয়া সহ টিনের চর গ্রামের সাইফুল ও  বিল্লাল জড়িত থাকে ।  আমদের নৌকাটিও এরাই চুরি করেছে।  আমরা গরিব মানুষ কি করবো।  বুঝতে পারছিনা।  তবে আইনি সহায়তা পেলে আমাদেন নৌকাটি উদ্ধার করা সম্ভব হবে।  যেহেতু নৌকা চুরির সাথে সম্পৃক্ত কয়েকজন বাহাদুরাবাদ ঘাট এলাকায় চিহ্নিত।  

নৌকা হারানোর কথা বলতে গিয়ে পালন জানান, নৌকা বানানোর সময় আমার ৮ বছরের পুত্র  সন্তান সৌরভ'কে হারিয়েছি।
নৌকায় মেশিন লাগাবো। বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। নৌকার সেই নতুন মেশিন দেখতে গিয়েছিল সন্তান। রাস্তা পার হওয়ার সময় অটোরিক্সার চাপায় প্রাণ হারায়।  

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তিরা বলেন,  নৌকা হারানোর বিষয়টি আমরা জানি । থানা প্রশাসন একটু আইনি পদক্ষেপ নিলেই নৌকাটি উদ্ধার করা সম্ভব হবে।  এতে তিনটি অসহায় পরিবারের অর্থনৈতিক প্রাণ ফিরে আসবে। নয়তো তিনটি পরিবারকেই অর্থনৈতিক অন্ধকারে ডুবে যেতে হবে।

নৌকা চুরির ঘটনার সাথে অভিযুক্ত দুদুমিয়ার সাথে সরাসরি ও মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

Leave Your Comments