মিঠাপুকুরে শিশু আরেফিনা হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবীতে মানব বন্ধন

Date: 2025-06-29
news-banner

রতন বাবু স্টাফ রিপোর্টার।।

রংপুরের মিঠাপুকুরে শিশুকন্যা আরেফিনা (৭) হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল ২৯ জুন সকাল ১১টার দিকে মিঠাপুকুরে উপজেলার ১০নং বালুয়ামাসিমপুর ইউনিয়নের শ্রীপুর চাতাল বাজারে এই বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন হয়।

শিশু-কিশোর, তরুন, যুবক, বৃদ্ধসহ সহস্যাধিক নারী-পুরুষ গ্রামবাসী শিশুকন্যা আরেফিনা (৭) হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবীতে বিভিন্ন শ্লোগানে গ্রামের মুল সড়কে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় চাতাল বাজারে মানব বন্ধন করেন। এতে বক্তব্য রাখেন হত্যাকান্ডের শিকার শিশুকন্যা আরেফিনা বেগম (৭) এর মা-ফারহানা বেগম, বাবা-আরিফুল ইসলাম, জেঠা-শরিফুল ইসলাম, শিক্ষিকা পারুল বেগম, এলাকাবাসী নাজির হোসেন, শাহিন মিয়া, সোহান মিয়া, জাহিদ হাসান, ছাত্র প্রতিনিধি মনোয়ার হোসেন প্রমুখ। 

বক্তাগন গত ১১মে সাত বছরের নিষ্পাপ শিশুকন্যা আরেফিনা-কে নির্মম নির্যাতনে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত ফজলু, খাজা, বকুল, সেতারা-গংদের দ্রুত বিচার ও ফাসির দাবী জানান। উল্লেখ্য যে, হত্যার শিকার শিশুটি ওই গ্রামের আরিফুল দম্পতির একমাত্র সন্তান। 

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, শিশুকন্যা আরেফিনা (৭) হত্যা মামলা অতি গুরুত্বের সাথে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। ইতিমধ্যে এ মামলার মুল অভিযুক্তদের গ্রেফতারসহ নিহতের ময়না তদন্ত ও ভিসেরা রিপোর্টের ব্যবস্থা করা হয়েছে। রিপোর্ট পাওয়া সাপেক্ষে আদালতে পুলিশ প্রতিবেদন পাঠানো হবে। 

Leave Your Comments