এস আই খান:
"এডিসি জামাই ও টিএন্ডটি লাইনের লেবার শশুর এখন ঢাকায় ৩৮টি ভবনের মালিক" শিরোনামে ছাপানো নিউজের ভূয়া প্রতিবাদলিপি দিয়ে প্রতারণা করার চেষ্টা করছে এডিসি সাজ্জাদ, তার শশুর নুরুল হক।
এর আগে গত ৩০শে মে ২০২৫ ইং তারিখে সাপ্তাহিক বার্তা বিচিত্রা পত্রিকার অনলাইন (www.bartabichitra.com) ভার্সনে "এডিসি জামাই ও টিএন্ডটি লাইনের লেবার শশুর এখন ঢাকায় ৩৮টি ভবনের মালিক" শিরোনামে একটি অনুসন্ধানি প্রতিবেদন ছাপানো হয়। প্রতিবেদন ছাপানোর সময় তাদের বিরুদ্ধে করা ঢাকায় ৩৮টি বহুতল ভবনের সত্যতা যাচাইয়ের অনেক চেষ্টা করা হলেও তারা কোনোরকম তথ্য না দিয়ে তালবাহানা শুরু করে। তাদের সম্পূর্ণ বক্তব্য নিউজে উল্লেখ করা হয়।
কিন্তু প্রতিবেদন প্রকাশের পর নুরুল হক কোনো রকম ডকুমেন্টস ছাড়াই পত্রিকা অফিসে প্রতিবাদ ছাপানোর জন্য লিখিত আবেদন করেন। কিন্তু প্রতিবাদ লিপির সাথে কোনো রকম ডকুমেন্টস ও নিউজ মিথ্যা প্রমান করার মত কোনো তথ্য উপাত্ত জমা প্রদান করতে ব্যর্থ হওয়া সাপ্তাহিক বার্তা বিচিত্রা পত্রিকার প্রিন্ট ও অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ছাপাতে অপারগতা প্রকাশ করেন।
কিন্তু নুরুল হক সাপ্তাহিক বার্তা বিচিত্রা পত্রিকার অনলাইনে তাদের প্রতিবাদ প্রকাশিত হয়েছে এমন গুজব ছড়াচ্ছেন। নুরুল হকের অফিসে এই সংক্রান্ত প্রিন্টেড ছবি ও ভিডিও সাপ্তাহিক বার্তা বিচিত্রার অফিসে আসলে তাদের প্রতারণার বিষয়টি ধরা পরে।
এ প্রতিবাদ লিপি কোথায় থেকে পেলে জানতে নুরুল হককে বার বার ফোন করলেও তিনি ফোন ধরেন না। পরে তার হোয়াট্সএ্যাপে জানার চেষ্টা করলেও তিনি কোনো উত্তর দেন নাই।
তাই প্রকাশিত সংবাদের এমন মিথ্যা, বানোয়াট ও প্রতারণামূলক কর্মকান্ডের জন্য তীব্র নিন্দা প্রকাশ করছে। পরবর্তিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি নিয়ে প্রতারণা করায় সাপ্তাহিক বার্তা বিচিত্রা পত্রিকার পক্ষ থেকে প্রচলিত আইনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নেওয়া হচ্ছে৷
আরো উল্লেখ্য যে, এডিসি সাজ্জাদ ও তার শশুর নুরুল হকের অনুসন্ধানি রিপোর্টটি দ্বিতীয় পর্ব চলমান। তথ্য নির্ভর নিউজটি দেখতে চোখ রাখুন সাপ্তাহিক বার্তা বিচিত্রার পত্রিকার পাতায়।