সময় টিভির ঝালকাঠি প্রতিনিধি পলাশ রায়ের পিতৃবিয়োগ

Date: 2025-08-08
news-banner

সময় টিভির ঝালকাঠি প্রতিনিধি পলাশ রায়ের বাবা দ্বিজেন্দ্রলাল রায় আর নেই।


শুক্রবার (৮ আগস্ট) সকালে ঝালকাঠি পৌর শহরের খেয়াঘাট এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিন বিকেলে ঝালকাঠি পৌর শ্মশানে ধর্মীয় মর্যাদায় তার দাহক্রিয়া সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে প্রয়াতের আত্মার শান্তি কামনায় সবার কাছে প্রার্থনা জানানো হয়েছে। 


এদিকে অত্যন্ত সজ্জন ব্যক্তি দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে সময় টিভি পরিবার।

Leave Your Comments