বুলিংয়ের শিকার অভিনেত্রী প্রসূন আজাদ, অশ্লীল মেসেজের স্ক্রিনশট ফাঁস

Date: 2025-08-09
news-banner

লাক্স সুপারস্টার ও অভিনেত্রী প্রসূন আজাদ চলতি বছরের শুরুতে মা হয়েছেন। বর্তমানে সন্তানদের নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রসূন। এরইমধ্যে তার সঙ্গে ঘটে গেছে আপত্তিকর এক ঘটনা।


সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিংয়ের শিকার হয়েছেন প্রসূন আজাদ। তার ইনবক্সে আসা একটি অশ্লীল মেসেজের স্ক্রিনশট প্রকাশ করেছেন। যেখানে তাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়।


নেটিজেনের সেই মেসেজ মোটেও ভালোভাবে নেননি অভিনেত্রী। যে কারণে ফেসবুকে স্ক্রিনশটটি শেয়ার করে তিনি লিখেছেন, “আপনার মা বা বউকে বলেন দেখাতে। কোনো তফাৎ নাই, বিশ্বাস করেন। একই জিনিস। খালি রংটা হালকা চেইঞ্জ। যে চামড়া গালে দেখা যায়, একই চামড়া পা*** থাকে। ট্রাস্ট মি।”

তার পোস্টে এক অনুরাগী মন্তব্য করেন, সেই ব্যক্তির নাম-পরিচয় ও কর্মস্থল প্রকাশ করুন। জবাবে প্রসূন বলেন, “উচিত এটাই। কিন্তু এর লাইফ শেষ হয়ে যাবে ভাই। বাদ দেন।”
 

প্রসঙ্গত, ২০২১ সালের ৩০ জুলাই বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী প্রসূন আজাদ। তারপর থেকে সংসারে মনোযোগী হয়েছেন তিনি। ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারে প্রথম রানারআপ নির্বাচিত হন প্রসূন আজাদ। তারপর অভিষেক করেন শোবিজে। পরবর্তীতে একাধিক নাটক ও কয়েকটি সিনেমায় অভিনয় করেন। 

Leave Your Comments