দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের একটি জাহাজকে তাড়া করার সময় নিজেদের উপকূলরক্ষী জাহাজের সাথে ধাক্কা খেয়েছে একটি চীনা যুদ্ধজাহাজ। সোমবার (১১ আগস্ট) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ম্যানিলা। খবর বিবিসির।
কমোডোর জে টারিয়েলা জানিয়েছেন, ফিলিপিন্সের উপকূলরক্ষী কর্মকর্তারা বিতর্কিত স্কারবোরো শোল এলাকায় জেলেদের সাহায্য বিতরণ করছিলেন, তখন চীনা উপকূলরক্ষী জাহাজ একটি ঝুঁকিপূর্ণ কৌশল চালানোর সময় চীনা যুদ্ধজাহাজের সামনের ডেকে ধাক্কা লাগে। এতে যুদ্ধজাহাজটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ম্যানিলা কর্তৃক প্রকাশিত ভিডিওতে দেখা গেছে যে একটি চীনা উপকূলরক্ষী জাহাজ ফিলিপিন্সের উপকূলরক্ষী জাহাজটিকে ধাওয়া করার সময় জলকামান নিক্ষেপ করছে, এবং হঠাৎ বাঁক নেয়ার পরে আরও বড় একটি চীনা জাহাজকে জোরে জোরে ধাক্কা দিচ্ছে।
এদিকে, চীন নিশ্চিত করেছে, একটি সংঘর্ষ হয়েছে এবং ফিলিপিন্সকে চীনা জলসীমায় জোরপূর্বক অনুপ্রবেশ করার অভিযোগ করেছে।
দক্ষিণ চীন সাগর নিয়ে বর্তমানে চীন, ফিলিপাইন এবং অন্যান্য দেশের মধ্যে একটি আঞ্চলিক বিরোধ চলছে।
সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং এবং ম্যানিলার মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সমুদ্রে উস্কানি এবং ঝগড়ার অভিযোগ এনেছে।
স্কারবোরো শোল নিয়ে দীর্ঘদিন থেকেই চীন ও ফিলিপিন্সের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে। ২০১২ সালে এটি চীন দখলের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।