আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ!

Date: 2025-08-14
news-banner


শেখ রাসেল আশুলিয়া প্রতিনিধি
বকেয়া বেতন পাওনা পরিশোধের দাবিতে বাইপাইল আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছে নাসা গ্রুপের শ্রমিকরা আশেপাশের প্রায় ১১টি কারখানা ছুটি ঘোষণা করা হয়।

আজ বৃহস্পতিবার ১৪ আগস্ট সকালে নাসা গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া পরিষদের দাবিতে বাইপাইল আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে।

এ সময় আন্দোলনরত শ্রমিকরা আশপাশের খোলা কারখানাগুলোতে হামলা করার চেষ্টা করলে প্রায় এগারোটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন।

Leave Your Comments