শেখ রাসেল আশুলিয়া প্রতিনিধি।
শনিবার (১৬ আগস্ট) দুপুর তিনটার দিকে আশুলিয়ার সরকার মার্কেট নাইটেঙ্গেল রোড দাদা বাজারের পাশে একটি টিনশেড কলনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কয়েক মিনিটের মধ্যেই লেলিহান শিখা একের পর এক কক্ষ গ্রাস করতে থাকে আতঙ্কিত ভাড়াটিয়ারা প্রাণ বাঁচাতে ঘর থেকে বের হলেও আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল কিছুই উদ্ধার করতে পারেননি চারপাশ মুহূর্তেই ধোঁয়া আর চিৎকারে ভরে ওঠে।
বাড়ির ম্যানেজার আব্দুল কুদ্দুস বলেন মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে ভাড়াটিয়াদের কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান এলাকাবাসী ও ভাড়াটিয়াদের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় তবে ততক্ষণে কলনির প্রায় ১৫টি কক্ষই ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা কোবির হোসেন জানান আগুনের সূত্রপাত নিশ্চিতভাবে জানা যায়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
জমির মালিক মোঃ লুৎফর রহমান ওরফে ঠান্ডা মন্ডল বলেন গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই আগুন ধরে মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে এতে প্রায় ১৫টি কক্ষ ভস্মীভূত হয়েছে।
অন্যদিকে বাড়ির মালিক মোস্তফা হাজি বর্তমানে ফরিদপুরে অবস্থান করছেন তিনি মোবাইল ফোনে জানান ঘটনাটি শুনেছেন তবে বিস্তারিত কিছু জানেন না।
ক্ষয়ক্ষতির চিত্র
পুড়ে গেছে ১৫টি কক্ষ
ভাড়াটিয়াদের কোনো মালামাল উদ্ধার করা যায়নি।
প্রতিটি কক্ষের আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকা।
অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন অসংখ্য গার্মেন্টস শ্রমিক পরিবার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে বলে দাবি করেছেন ওই এলাকাবাসী।