সৌদি আরবের প্রবাসী সংকটের নেপথ্যের দায়ভার কার?

Date: 2025-08-21
news-banner

মাসুদুর রহমান
স্টাফ রিপোর্টার ( সৌদি আরব )

সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের বর্তমান সংকট কোনো আকস্মিক পরিস্থিতি নয়; এর শেকড় বহু আগেই রোপিত হয়েছিল দায়িত্বহীনতা, অবহেলা এবং সময়োপযোগী পদক্ষেপের অভাবে। এ ক্ষেত্রে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীর নাম বিশেষভাবে উঠে আসে, কারণ তিনি দায়িত্বে থেকেও কার্যকর কোনো নীতি গ্রহণ বা বাস্তবায়নে ব্যর্থ হন।

প্রবাসীদের জন্য দূতাবাসের দরজা সাধারণত বন্ধই থেকে গেছে। একজন শ্রমজীবী প্রবাসী কিংবা নারী গৃহকর্মীর পক্ষে সরাসরি সাক্ষাৎ পাওয়া ছিল প্রায় অসম্ভব। “ভিআইপি সংস্কৃতি”র আড়ালে প্রবাসীদের দুঃখ–দুর্দশা বারবার উপেক্ষিত হয়েছে।

নারী গৃহকর্মীরা রাস্তায় পড়ে থাকলেও তাদের জন্য আশ্রয়, আইনগত সহায়তা বা নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। বরং অবহেলার কারণে তারা পালিয়ে গিয়ে অনিশ্চিত জীবন বেছে নিতে বাধ্য হয়েছেন। সময়মতো নীতি ও তদারকির ব্যবস্থা নেওয়া হলে আজ বিপুল সংখ্যক নারী গৃহকর্মী অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন না।

এছাড়া অপহরণ, ছিনতাই, ডাকাতি এবং মানবপাচারের মতো গুরুতর অভিযোগ সত্ত্বেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে গত চার বছরে এসব অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়েছে।

সব মিলিয়ে আজ সৌদি আরবের প্রবাসী সংকটের মূলে রয়েছে দায়িত্বহীনতা, অব্যবস্থাপনা এবং সময়মতো সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ার করুণ ফলাফল।

Leave Your Comments