ছাত্রদল নেতা জুয়েল মৃধার আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ

Date: 2025-08-24
news-banner


নাজমুল হাসান:
ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ভান্ডারিয়ার কৃতি সন্তান মোঃ জুয়েল মৃধা ঢাকার ৯ নম্বর আদালতে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৫) স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। আদালত তার জামিন আবেদন না
 মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজনৈতিক মামলার রায় কার্যকর
জানা গেছে, ২০১৫ সালের অবরোধকালীন সময়ে দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলায় আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছিলেন। আজ সেই রায় কার্যকর করতে তিনি আদালতে আত্মসমর্পণ করেন।
তার বিরুদ্ধে মোট ৫৭টি মামলা রয়েছে। এর মধ্যে অধিকাংশ মামলায় তিনি ইতোমধ্যে খালাস পেয়েছেন এবং বাকি মামলা গুলোও শেষ পর্যায়ে রয়েছে।

ছাত্ররাজনীতির দীর্ঘ পথচলা
জুয়েল মৃধা ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক,এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক, হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান ছাত্রদললের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি হিসেবে দায়িত্ব রত।
শিক্ষাজীবন থেকেই তিনি সংগঠনের মাঠপর্যায়ে সক্রিয় ছিলেন এবং ঢাকায় বিভিন্ন কলেজে ছাত্রদলের কমিটি গঠনে তার প্রত্যক্ষ অবদান রয়েছে।

নির্যাতন ও হামলার শিকার
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বারবার রাজনৈতিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। কেন্দ্রীয় ছাত্রদল নেতাকর্মীদের ওপর পুলিশের অভিযান, গ্রেপ্তার ও হামলার ঘটনায় তিনি একাধিকবার টার্গেট হন। স্থানীয়দের মতে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও তিনি আন্দোলন ও সংগঠনের সঙ্গে অটল থেকেছেন।

জনপ্রিয়তা ও স্থানীয় সমর্থন
পিরোজপুর ২ আসনে জুয়েল মৃধার জনপ্রিয়তা উল্লেখযোগ্য। স্থানীয়রা বলেন, তিনি শুধু একজন রাজনৈতিক কর্মী নন, বরং তরুণ প্রজন্মের কাছে একজন সংগ্রামী নেতার প্রতীক। তার জন্মদিনে প্রতি বছর স্থানীয় নেতাকর্মীরা কেক কেটে দোয়া মাহফিলের আয়োজন করেন। তরুণদের মধ্যে তার প্রতি ব্যাপক ভালোবাসা রয়েছে।

স্থানীয় মন্তব্য:
জুয়েল আমাদের ভান্ডারিয়ার গর্ব।
তিনি হামলা-মামলা সহ্য করেও আমাদের ছেড়ে যাননি।


নির্বাচনী সম্ভাবনা
পিরোজপুর-২ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হিসেবে জুয়েল মৃধার নাম রাজনৈতিক মহলে শীর্ষ আলোচনায় রয়েছে। এলাকাবাসীর মতে, মাঠপর্যায়ের তার দীর্ঘ সংগ্রাম ও জনপ্রিয়তা তাকে আসন্ন নির্বাচনে বিএনপির শক্তিশালী প্রার্থী করে তুলবে।

জুয়েল মৃধা এক নজরে
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (কেন্দ্রীয়)
সাবেক প্রচার সম্পাদক (জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা)
মোট মামলা: ৫৭টি (অধিকাংশ খালাস)শিক্ষাজীবন থেকেই ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় পিরোজপুর-২ আসনে সম্ভাব্য প্রার্থী।

বহু মামলা, হামলা ও নির্যাতন সত্ত্বেও জুয়েল মৃধা ছাত্রদলের রাজনীতিতে অবিচল রয়েছেন। আদালতে আত্মসমর্পণ করে কারাভোগ শুরু করলেও তার জনপ্রিয়তা, রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগের কারণে ভান্ডারিয়ার মানুষ বিশ্বাস করেন—একদিন তিনি সংসদে ধানের শীষের প্রতিনিধিত্ব করবেন।

Leave Your Comments