শেখ রাসেল আশুলিয়া প্রতিনিধি।
আশুলিয়া থেকে জাল নোটসহ সানজিদা আক্তার (২৬) ও সাদ্দাম হোসেন (২৮) নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এসময় তাদের কাছ থেকে ১ হাজার টাকা মূল্যের ৪০০টি জাল নোট উদ্ধার করে।
বুধবার (২৭ আগস্ট) রাত
৮ টার দিকে আশুলিয়ার আমবাগান এলাকার মিজানুর রহমানের ভাড়া বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন আশুলিয়ার নিরিবিলি এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে সানজিদা আক্তার (২৬) ও ডেন্ডাবর এলাকার জাফর খানের ছেলে সাদ্দাম হোসেন (২৮) সানজিদা আমবাগান এলাকার মিজানুর রহমানের বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানায় পুলিশ।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার আমবাগান এলাকার একটি ভাড়া বাড়িতে বিপুল পরিমাণ জাল টাকার নোট এর অবস্থানের খবর পায় পুলিশ রাত ৮ টার দিকে ওই এলাকার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া সানজিদার বাসা থেকে ৪ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয় এসময় বাসার ভাড়াটিয়া সানজিদাসহ দুজনকে গ্রেফতার করা হয়।
এই বিষয়ে আশুলিয়া থানার (এসআই) মোঃ জসিম উদ্দিন জানান রাতে ৪ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।