সেনাবাহিনীর বিশেষ অভিযানে অপহরণ হওয়া দম্পতি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার,আটক ৩

Date: 2025-08-30
news-banner

বিশেষ প্রতিনিধি :


সাভারের আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় রুপয়ন মার্কেটের সামনে থেকে গতকাল রাত আনুমানিক  ১০ ঘটিকার টার সময় এক দম্পতিকে উত্যক্ত করে কিশোর গ্যাং সন্ত্রাসীরা। পরে ঘটনাস্হল থেকে তুলে নিয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি করে।


 এলাকাবাসীর মাধ্যমে সন্ত্রাসীদের তথ্য পেয়ে জামগড়া আর্মি ক্যাম্প  তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনী ও টহল পুলিশের সহযোগিতায়  তিনজন কিশোর গ্যাং সন্ত্রাসী সদস্য কে ঘটনাস্থল থেকে আটক করে। পরে আসামিদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী উক্ত দম্পতিকে উদ্ধারের জন্য, জামগড়া চৌরাস্তায় শরীফ চৌধুরী নামক ব্যক্তির বাসায় গমন করে যৌথবাহিনী,ও টহল পুলিশ,  উক্ত বাসায় অভিযান চালিয়ে,  নিষিদ্ধ দেশিও অস্ত্র, চাইনিজ কুড়াল, স্টান গান, ৪ টি সুইস নাইফ, ৭ টি মেসেটে, জাল টাকা, অনৈতিক কর্মকান্ডের দেহ ব্যবসার আলামত সহ ওয়াকি টকি সেট ইত্যাদি পাওয়া যায়।


আটককৃত ব্যক্তিরা হলো- ১. রবিউল মুন্সি (৩৩)
পিতা- আব্দুল রাজ্জাক
ঠিকানা- বাগমারা, রূপসা, খুলনা ২. নাসির শেখ (২১) পিতা- আব্দুল শেখ ঠিকানা- মধ্যপাড়া, গোপালপুর, টাংগাইল ৩. শ্রী শভু কুমার পিতা- শ্রী মানিক 
ঠিকানা- ঘোষাই বাড়, ধনুট, বগুড়া ৪. মো. জনি
পিতা - হোসেন শহীদ
ঠিকানা- ওলিপুর, ঘাটাইল, টাংগাইল। 


পরবর্তীতে অপরাধীদের থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত অস্ত্র সরঞ্জাম সমূহ পুলিশ জব্দ করে। উক্ত দম্পতিকে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে বলে জানা যায় কিন্তু নিশ্চিত সঠিক তথ্য এখনো  পাওয়া যায়নি। পুলিশ এখনো এই ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

Leave Your Comments