তথ্য সংগ্রহ কালে সাংবাদিক হুমকির ও নির্যাতনের কবলে

Date: 2025-09-02
news-banner



বিশেষ প্রতিনিধি:

রাজধানীর ডেমরা থানাধীন মুসলিম বাগ এরিয়াতে বিভিন্ন ভবন নির্মানাধীন চলমান  রয়েছে, লক্ষ্য করা যায় প্রায় প্রতিটা ভবনে 
উল্লেখিত রাজউকের বিধি-বিধান না মেনেই চলছে  ভবন মালিকদের মনগড়া মত ভবন নির্মাণের কাজ। নির্মানাধীন  ভবনগুলো যেন এক একটি মরণ ফাঁদ হয়ে উঠেছে ঢাকা নগরীতে। বছরের কয়েকটা মাসেই নির্মানাধীন ভবন দুর্ঘটনায় মারা গেছেন বেশ কয়েকজন।

 অধিকাংশ ভবন মালিক নতুন ভবন নির্মাণের শ্রমিক এবং পথচারীদের নিরাপত্তাই ইমারত নির্মাণ বিধিমালা মানছেন না। ফলে নির্মাণাধীন ভবন গুলো শ্রমিক ও পথচারীদের জন্য বিপদজনক হয়ে উঠেছে। 

তেমননি একটা ভবন নির্মাণাধীন চলমান রয়েছে সাইনবোর্ড, মাহমুদনগর নামে পরিচিত (নিউ টাউন) আবাসিক এলাকা ,৬৬ নং ওয়ার্ড, বাদশা মিয়া রোডে একটি ভবন লেবার সেফটি ছাড়াই  নির্মাণে ব্যস্ত। বিষয়টি ভিডিও চিত্র করতে গেলে, ওই ভবনের  দারোয়ান ভবন মালিক ড.আবুল কালাম আজাদ বাশার কে অবগত করলে তিনি  সাংবাদিকের সাথে মুঠোফোনে বলেন স্থান ত্যাগ করতে, না করলে পুলিশ দিয়ে ধরিয়ে দিবেন এবং হাত পা ভাঙ্গার হুমকি দিয়ে থাকেন। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, তোমাদের মত বহু চাঁদাবাজ এর আগেও এসেছে, আমি গভমেন্টের লোক, আমি নয়া দিগন্ত, সংগ্রাম, সোনার বাংলা, আমার দেশ পত্রিকাতে কাজ করি এবং তোমাদের মত সাংবাদিক আমি তৈরি করি। 

এমতা অবস্থায় অজ্ঞাত নামে এক ব্যক্তি আসেন আক্রমণ মুখী হয়ে  পরে পরিচয় জানতে পারি আল মদিনা টাওয়ার  মালিক সাইফুল পরিচয়ে তার দলবল নিয়ে মব তৈরি করেন সেখানে। সাংবাদিকের সাথে অকথ্য ভাষায় গালমন্দ ও লাঞ্ছিত করেন। 

এবং ওপেন চ্যালেঞ্জ দিয়ে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও হুমকি দিয়ে থাকেন। 

উপরের উল্লেখিত বিষয়ের রাজউকের কর্মকর্তা। জোন ৬/২ অথরাইজড শাহনাজ খানমের সাথে কথা বললে তিনি জানান, এই বিষয়ে তিনি অবগত নন বরং তিনি তার দায়বদ্ধতার থেকে এড়িয়ে যান। অতঃপর বলেন রাজউকের চেয়ারম্যান বরাবর লিখত অভিযোগ দাখিল করতে।

প্রশ্ন থাকলো কে এই সাইফুল? 
কি তার পরিচয়? 

বিস্তারিত আসছে খুব শিঘ্রই।

Leave Your Comments