প্রমাণ ছাড়া সংবাদ প্রকাশ উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার অপকৌশল মাত্র।

Date: 2025-09-03
news-banner

শাহ্ আলমঃ 


কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই কিছু কুচক্রী মহলের যোগসাজশে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে  রাজধানীর মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সভাপতি আলী কায়সার পিন্টুকে  নিয়ে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন আলী কায়সার পিন্টু। 


তিনি  মিথ্যা সংবাদ প্রকাশের এক প্রতিবাদপত্রে বলেন যে, ইদানীং একশ্রেণির অসাধু  রাজনৈতিক নেতারা আমার রাজনৈতিক উত্থানে ইর্ষাহ্নিত হয়ে কিছু অর্থলোভী গণমাধ্যম কর্মীদের দ্বারা ভয়াবহ বানোয়াট সংবাদ প্রচার করাচ্ছে। এসব বানোয়াট সংবাদের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করার অপঃপ্রয়াস চালানো হচ্ছে।

 পিন্টু আরো বলেন যে, তারই ধারাবাহিকতায় রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় আল- ইমান ফাউন্ডেশনের মসজিদ ও মাদ্রাসা নির্মাণস্থলে হামলা ও লুটপাটের ঘটনায় তার নাম জড়িয়ে অপঃপ্রচার চালানো হচ্ছে দাবি করে এক তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি 

 আলী কায়সার পিন্টু এক লিখিত  প্রেস বিবৃতিতে বলেন,  কাটাসুরের ঘটনাটিকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল,  রাজনৈতিক অসৎ স্বার্থ হাসিলের জন্য  আমার ও আমার সংগঠনের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা সংবাদ ছড়াচ্ছে। যে ঘটনার উল্লেখ করে আমার নামে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে, আমি উক্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না এবং এ ধরনের কোনো কর্মকাণ্ডে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সংশ্লিষ্টতাও নাই।"

আলী কাউসার পিন্টু আরও বলেন, "আমার নেতৃত্বাধীন শ্রমিক দল কখনোই ধর্মীয় প্রতিষ্ঠান বা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করে না। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র।" তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেন,কাটাসুরের এই ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে এবং যারা তার নাম ব্যবহার করে অপঃপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে।
 তিনি অভিযোগগুলোকে "রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা" উল্লেখ করে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দেন।
তিনি মনে করেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা না হলে রাজনৈতিক অস্থিরতা তৈরির অপচেষ্টা জোরদার হতে পারে। এ জন্য দলের কেন্দ্রীয় কমিটি ও প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপ জরুরি বলে তিনি মনে করেন।

বিশেষত ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর মিডিয়া ক্যু সৃষ্টি করে, কোনো ধরনের প্রমাণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে নিয়ে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে। এই অপঃতৎপরতার মাধ্যমে আমার রাজনৈতিক  অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় এক শ্রেণির হলুদ মিডিয়া আমার বিরুদ্ধে খবর প্রচার করে এলাকার জনগণকে বিভ্রান্ত করছে। এখানে আলী কায়সার পিন্টু স্পষ্ট জানিয়ে দিতে চায় যে, জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে  আমি কিংবা আমার কোনো কর্মী কোনো ধরনের অপকর্মে লিপ্ত হননি কিন্তু তা সত্ত্বেও সেই সব গণমাধ্যম হলুদ সাংবাদিকতার মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে এলাবাসীকে বিভ্রান্ত করছে। প্রতিবাদপত্রে বলা হয়, আমরা এই ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ওই প্রতিবাদপত্রে আরও বলা হয়েছে, শ্রমিক দলের জন্মলগ্ন থেকেই এ সংগঠন দেশ ও দেশের মানুষের কল্যাণে তাদের সব কার্যক্রম পরিচালনা করে আসছে, তাই কোনো ধরনের অপরাজনৈতিক কার্যকলাপের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, অতীতেও ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদের  রাজনীতির চাকা  সচল রাখতে দেশের সংকটময় মুহূর্তে, দেশের যে কোনো বৈরী পরিস্থিতি মোকাবেলা করতে শ্রমিক দল অগ্রণী ভূমিকা রেখে চলেছে।

ছাত্র-জনতার নজিরবিহীন অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে আমার রাজনৈতিক  অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। কিন্তু তার পরও এই প্রতিকূল অবস্থায় অত্যন্ত ধৈর্য ও দেশপ্রেম নিয়ে দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি । কিন্তু বর্তমানে কিছু মিডিয়া অতীতের সব রেকর্ড ভঙ্গ করে  আমাদের মত ত্যাগী  নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের অভিযোগ তুলছে, যা অনভিপ্রেত। এ ধরনের গুজব ও মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য এলাকার আপামর জনসাধারণের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। 

পিন্টু বলেন যে, প্রকাশিত প্রতিবেদনগুলো পড়লেই বোঝা যায় যে, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। দেশ যখন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরতে যাচ্ছে, তখন নির্বাচন বাঞ্চাল করে সে দায়ভার জাতীয়তাবাদের ওপর চাপিয়ে দিয়ে এর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কিছু চিহ্নিত স্বার্থান্বেষী ও কুচক্রী মহল চক্রান্ত করছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের জনগণ এ ধরনের আষাঢ়ে গল্প প্রত্যাখ্যান করবে। প্রতিবাদপত্রে আরও বলা হয়, আমরা আরও বিশ্বাস করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধির পথে অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্র রুখতে পারবে না।

তিনি প্রতিবাদে আরও জানায়, সত্য-মিথ্যা যাচাই না করে এ ধরনের প্রতিবেদন প্রকাশ কিংবা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার এবং সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

Leave Your Comments