আশুলিয়ায় ২৫ কেজি গাঁজা উদ্ধার নারীসহ ৩ জন গ্রেফতার!

Date: 2025-09-04
news-banner

শেখ রাসেল আশুলিয়া প্রতিনিধি। 



আশুলিয়ায় চেকপোস্টে চলাকালীন সময়ে সন্দেভাজন একটি মাইক্রোবাস তল্লাশি করে একটি দেশীয় অস্ত্রসহ ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে যৌথ বাহিনী এসময় নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো আশুলিয়ার জামগড়া এলাকার নাজমা এবং সিলেটের রাজন ও ইমান।

যৌথ বাহিনী জানায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে আশুলিয়ার বাইপাইল আবদুল্লাহপুর সড়কের ঘোষবাগ এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্ট চলাকালীন সময়ে সন্দেহভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি করে একটি দেশীয় অস্ত্র সহ ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এসময় এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক কারবারের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে গ্রেফতারকৃতদের মধ্যে রাজন ও ইমান সিলেট থেকে মাদক এনে আশুলিয়ার নাজমার নিকট সরবরাহ করে আসছে নাজমা সেই মাদক জামগড়া ছয়তলা সরকার মার্কেট নরসিংহপুর সহ বিভিন্ন এলাকায় নিজে ও অন্যান্য খুচরা বিক্রেতাদের মাধ্যমে বিক্রি করে আসছে।

এবিষয়ে যৌথ বাহিনী আরও জানায় উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।

Leave Your Comments