আশুলিয়ায় ২৬০ গ্রাম হেরোইন উদ্ধার এক নারীসহ ৩ জন গ্রেফতার!

Date: 2025-09-05
news-banner

শেখ রাসেল আশুলিয়া প্রতিনিধি।

আশুলিয়ায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নবীনগর সেনা অডিটোরিয়ামের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইমামগঞ্জ এলাকার মৃত দবির উদ্দিনের ছেলে মামুনুর রশিদ (৪৫) তার স্ত্রী মোছাঃ বেবী (৩৩) এবং চাপাইনবাবগঞ্জ জেলার গোয়ালন্দ এলাকার অনিল সরকারের ছেলে শ্রী রঞ্জিত (৩০)

এবিষয়ে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নবীনগর এলাকায় মাদকদ্রব্য হেরোইন  বিক্রয় হচ্ছে পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এসময় তাদের কাছ থেকে ২৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান জানান গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Leave Your Comments