আশুলিয়ায় যৌথবাহিনীর টহল অভিযানে চার বোতল ফেনসিডিল সহ, নগদ অর্থ দুটি মোটরসাইকেল উদ্ধার, আটক ২

Date: 2025-09-08
news-banner

ইমরান খাঁন :


আজ রাত ০৮ ঘটিকায় জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি নাইট প্যাট্রল টহলরত এলাকায় আধিপত্য বিস্তারের মহড়ার খবর পেয়ে তাদের কে আইনের আওতায় নিয়ে আসতে অভিযানের উদ্দেশ্যে বের হয়।

 টহলদল বাগবাড়ি চুল ফ্যাক্টরির নিকটবর্তী এলাকায় অবস্থানকালে কিছু ব্যক্তিকে ফেনসিডিল সেবনরত অবস্থায় দেখতে পায় যৌথবাহিনী ।সেবন কারিদের,কে ধাওয়া করে আটক করলে তাদের জিগ্যাসাবাদে , দুইজন ফেনসিডিল ব্যাবসায়ীকে আটক করে যৌথবাহিনী। ফেনসিডিল সেবনকারীদের জিগ্যাসা করা হয়, তারা কোথায় থেকে ফেনসিডিল ক্রয় করেছে।মাদকসেবন কারীরা বলতে সম্মতি জানায়।তারা খুচরো ক্রয় করেছে আশরাফুল (৩০) বছর নামে এক ব্যক্তির কাছে থেকে।আশরাফুলের ঠিকানা বাগবাড়ি আশুলিয়া ।বুদ্ধিমত্তার সাথে যৌথবাহিনী পুনরায় আশরাফুলের কাছে থেকে ফেনসিডিল নেওয়ার জন্যে  মাদক সেবনকারীদের দিয়ে অর্ডার করলে, আশরাফুল ফেনসিডিল নিয়ে হাজির হয় এবং সঙ্গে সঙ্গে যৌথবাহিনী তাকে আটক করে।আশরাফুলকে ফেনসিডিলের বিষয়ে সেনাবাহিনী  জিগ্যাসাবাদ করিলে মাসুদ (৫৫) নামের এক ব্যক্তির কথা বলে। যৌথবাহিনী এবং  টহলরত স্হানীয় পুলিশের সহায়তায়  আশরাফুলকে নিয়ে মাসুদের বাড়িতে অভিযান পরিচালনা করলে ৪ টি ফেনসিডিলের বোতল,নগদ ১,৩৫,৪০০ টাকা,তিনটি মোবাইল ফোন, এবং দুইটি মোটরসাইকেল উদ্ধার করে।মাসুদের ঠিকানা, পূর্ব ধোনাইদ আশুলিয়া,  টহলরত সেনাবাহিনী,নগদ টাকা মোবাইল ও দুটি মোটরসাইকেল সহ, চার বোতল ফেনসিডিল উদ্ধার করে।

আটককৃত ব্যক্তিবর্গ এবং উদ্ধারকৃত সামগ্রী পুলিশ হেফাজতে হস্তান্তর করা হবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা চলমান রয়েছে।

Leave Your Comments