শেখ রাসেল আশুলিয়া প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলায় আফজাল হোসেন (৫৮) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আফজাল হোসেন ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আশুলিয়ার জিরাবোর ঘোসবাগ এলাকার মৃত আলহাজ্ব জমির আলীর ছেলে তিনি গত ২০২৪ইং ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায় আশুলিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে ছাত্র জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের লোকজন এঘটনায় প্রায় অর্ধশতাধিক ছাত্র জনতা নিহত হন। আহত হন প্রায় দুই শতাধিক গত, বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হলে পরবর্তীতে মামলা দায়ের করেন নিহত ও আহতের পরিবার সেই মামলার এজাহারভুক্ত আসামি আফজাল হোসেনকে গতকাল সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে।
এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের স্বজনের দায়ের করা মামলায় আফজাল হোসেন নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে তিনি জানান অপরাধী যেইহোক তাদেরকে গ্রেফতার করা হবে।