শাহ্ আলমঃ
গত ৩ অক্টোবর রাজধানীর একটি অভিজাত হোটেলে জাকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটি'র ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির যাত্রা শুরু হয়।
উপস্থিতির সর্বসম্মতিক্রমে ১৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি মনিরুজ্জামান ও শামসুর রহমান শামস সাধারন সম্পাদক নির্বাচিত হয়। বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটি'র তাৎক্ষণিক উপস্থিত ৬৬ সদস্যের কমিটিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এ বি এম মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং শামসুর রহমান শামসের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সত্যকথা প্রতিদিন-এর সম্পাদক মো. শফিকুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সোনালী কণ্ঠ-এর বিশেষ প্রতিনিধি মো. মাহবুব আলম চৌধুরী জীবনকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এবং একই পত্রিকার স্টাফ রিপোর্টার মো. অলি উদ্দিন মিলনকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠিত হয়।
কমিটির সহ-সভাপতি পদে অন্য সদস্যরা হলেন অপরাধ বিচিত্রা-র সম্পাদক এস এম মোরশেদ, দৈনিক পূর্বাভাস-এর সম্পাদক মোমিন মেহেদী, সাপ্তাহিক জনতার গোয়েন্দা-র সম্পাদক মোহাম্মদ মহসিন, দেশেরপত্র-এর নির্বাহী সম্পাদক শামসুল হুদা, টাঙ্গাইল দর্পণ-এর সম্পাদক আবু তাহের এবং পতাকা২৪.কম-এর সম্পাদক মির্জা আমীন আহমেদ।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদের সদস্যরা হলেন কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার শাহাদাত স্বপন, দৈনিক সংবাদ দিগন্তের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুহুল আমীন, বাংলাদেশ টেলিভিশনের স্টাফ রিপোর্টার নার্গিস জুঁই, দৈনিক পূর্বাভাসের সাব-এডিটর শান্তা ফারজানা, দৈনিক চৌকসের নির্বাহী সম্পাদক মো. ইদ্রিস মাস্তান, সংবাদ দিগন্তের সিনিয়র স্টাফ রিপোর্টার সাকিবুল হাসান, ডেইলি ইকোনোমিক এক্সপ্রেস-এর সিনিয়র রিপোর্টার মো. আশরাফ উদ্দিন মুকুল এবং আওয়াজ জাস্টিজ-এর ব্যবস্থাপনা সম্পাদক আসমা খন্দকার।
সহ-সাংগঠনিক সম্পাদকরা হলেন দেশবার্তা২৪.কম-এর সম্পাদক গাজী সাইফুল, আলোকিত বাংলাদেশের অনলাইন ইনচার্জ হাসান আল বান্না, আশ্রয়-এর স্টাফ রিপোর্টার নাসিমুল হাসান নাহিদ, সৃষ্টি নিউজ-এর সম্পাদক সহকারী অধ্যাপক মো. মোখলেসুর রহমান, দেশকাল নিউজ ডটকম-এর মফস্বল ইনচার্জ লিয়াকত আমিনী।
দ্য পিপল-এর সিনিয়র সাব-এডিটর মো. মাহাবুব আলম মানিককে সহ-কোষাধ্যক্ষ, আমাদের কণ্ঠ-এর সিনিয়র রিপোর্টার মো. শাহীন চৌধুরীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, যুগের কণ্ঠস্বর-এর ভারপ্রাপ্ত সম্পাদক রিয়াজুল ইসলামকে সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রতিদিনের সংবাদ-এর চিফ ফটোজার্নালিস্ট মুঈদ খন্দকারকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক সবুজ বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার সুবর্ণা মল্লিক স্বর্ণাকে সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক করা হয়।
মোহনা টিভি-র রিপোর্টার তসলিম আহমেদকে দপ্তর সম্পাদক, দৈনিক সংবাদ মোহনা-র বার্তা সম্পাদক জাহাঙ্গীর এইচ সিকদারকে সহ-দপ্তর সম্পাদক, দৈনিক আলোকিত সকাল-এর যুগ্ম সম্পাদক আল মামুন আকন্দকে আইন বিষয়ক সম্পাদক, দৈনিক দেশেরপত্র-এর স্টাফ রিপোর্টার তসলিম উদ্দিনকে সহ-আইন বিষয়ক সম্পাদক, দৈনিক সোনালী কণ্ঠ-এর নির্বাহী সম্পাদক তানভীর আহমেদ শাহীনকে আন্তর্জাতিক বিষয় সম্পাদক এবং বাংলা এডিশন-এর আন্তর্জাতিক ডেস্ক ইনচার্জ বাদল হোসাইনকে সহ-আন্তর্জাতিক বিষয় সম্পাদক করা হয়েছে।
মানবাধিকার বিষয়ক সম্পাদক করা হয়েছে ক্রাইম নিউজবিডি২৪.কম-এর বার্তা সম্পাদক ফারুক আহমেদ শিমুলকে এবং সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক হয়েছেন দৈনিক চৌকস-এর স্টাফ রিপোর্টার মো. লুৎফুর রহমান।
সাংবাদিক কল্যাণ ও প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন বাংলা এডিশন-এর সিনিয়র রিপোর্টার আশিক আহমেদ এবং সহ-সম্পাদক হয়েছেন ইনসাফ নিউজ-এর সম্পাদক জেসমিন জুই।
শিক্ষা ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক রূপালী বাংলাদেশ-এর সিনিয়র সাব-এডিটর মুশফিকুর রহমান বাদল এবং সহ-সম্পাদক হয়েছেন শিক্ষা-শিল্প সংবাদ-এর সম্পাদক কে. এম. নাজমুল হাসান।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হলেন বাংলা ট্রিবিউন-এর স্টাফ রিপোর্টার সাইফ আসরাফ সুবর্ণ এবং সহ-সম্পাদক হলেন ক্রাইম নিউজবিডি২৪-এর ব্যবস্থাপনা সম্পাদক মো. সোহেল পাটোয়ারী।
সিনিয়র নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক বঙ্গজননী-র বার্তা সম্পাদক মো. আলমগীর হোসেন।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন:
ঢাকা ক্রাইম নিউজ২৪.কম-এর সম্পাদক মো. সোহেল রানা, দৈনিক মুক্তখবর-এর স্টাফ রিপোর্টার চুন্নু চৌধুরী, দৈনিক সবুজ বাংলা-র সাব-এডিটর সুপেন রায়, দৈনিক আমার সময়-এর স্টাফ রিপোর্টার শাহ্ আলম, দৈনিক পূর্বাভাস-এর স্টাফ রিপোর্টার রেজাউল করিম, দৈনিক সবুজ বাংলা-র অনলাইন ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ক্রাইম পেট্রোল-এর স্টাফ রিপোর্টার মো. আলমগীর হোসেন, আজকের দেশ.কম-এর সম্পাদক খন্দকার আমিনুল ইসলাম বাদশা, দৈনিক মর্নিং পোস্ট-এর সম্পাদক রাশেদুল ইসলাম, দৈনিক বর্তমান কণ্ঠ-এর প্রধান সম্পাদক এস এম সাগর চৌধুরী, দৈনিক সবুজ বাংলা-র স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, দৈনিক তৃতীয় মাত্রা-র বিশেষ প্রতিনিধি রিয়াজ মোরশেদ মাসুদ, দেশবার্তা২৪-এর রিপোর্টার নিয়াত চৌধুরী, আমার বার্তা-র স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান, দেশ রূপান্তর-এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ খোকা, দৈনিক সবুজ বাংলা-র স্টাফ রিপোর্টার টিপু সুলতান, বাংলা এডিশন-এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ সুজন মাহমুদ, জনতার জমিন-এর বার্তা সম্পাদক মো. সুমন আলী, দৈনিক সকালের সময়-এর স্টাফ রিপোর্টার মো. জাহাঙ্গীর আলম শাহীন, আমার বার্তা-র মাল্টিমিডিয়া রিপোর্টার মো. হাবিবুল্লাহ মীর, দৈনিক স্বদেশ বিচিত্রা-র স্টাফ রিপোর্টার নুরজাহান ইসলাম লামইয়া এবং ঠিকানা নিউজ-এর সিনিয়র রিপোর্টার তুহিন আহমদ পায়েল।
প্রাপ্ত তথ্য মতে, ২০২৪ সালে বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটির (বিজেইউ) আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন কারণে সময়ক্ষেপণ হলেও অবশেষে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলো।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সকলকে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভা সমাপ্ত ঘোষনা করেন।